
নিউজ ডেস্কঃ মাদারীপুরে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে জহিরুল ইসলাম (২২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় রফিজ শেখ নামে আরো এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ রবিবার বিকেল ৩টায় ঢাকা-খুলনা মহসড়কের শিবচর উপজেলার সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,বিকেলে সূর্যনগর এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা পুলিশ কনস্টেবল জহিরুল ঘটনাস্থলেই নিহত ও রফিজ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহত জহিরুলের মরদেহ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করে শিবচর দত্তপাড়া তদন্ত কেন্দ্রর উপপরিদর্শক (এসআই) মো. শাজাহান আলী জানান,নিহত জহিরুল ইসলাম ঢাকা ডিএমপি পুলিশের একজন সদস্য ছিলেন। তিনি গোপালগঞ্জের বাসিন্দা ছিলেন।