News71.com
 Bangladesh
 25 Jun 17, 11:08 PM
 196           
 0
 25 Jun 17, 11:08 PM

জামালপুরে ঘরের চালে ঢিল ছোড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১,আহত ২।।

জামালপুরে ঘরের চালে ঢিল ছোড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১,আহত ২।।

নিউজ ডেস্কঃ জামালপুরের ইসলামপুরে ঘরের চালে ঢিল ছোড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘাতে মুক্তি সরকার(৩৫) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। আজ রবিবার বিকালে উপজেলার বেলগাছা ইউনিয়নের বেলগাছা সরকারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের বেলগাছা সরকার বাড়ি গ্রামের হেলাল সরকারের পুত্র ছোটন সরকার(২২) আজ রবিবার বিকেলে একই গ্রামের সহিদুর রহমান শহিদের বাড়িতে ঘরের চালে ঢিল ছোড়ে। এ ঘটনায় শহিদ ক্ষিপ্ত হয়ে ছোটন সরকারকে ধরে নিজ বাড়িতে বেঁধে রাখে। এ নিয়ে দু'পক্ষের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। ওই সংঘর্ঘে প্রতিপক্ষের রাম দায়ের আঘাতে ছোটন সরকারের চাচা মুক্তি সরকার ঘটনাস্থলেই নিহত হন। একই সময়ে সহিদুর রহমান শহিদ গংদের আঘাতে রফিকুল ইসলাম ধলা ও জিল্লুর রহমান নামে দুই যুবক গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদেরকে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত ডাক্তার আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং নিহত মুক্তি সরকারের লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ সহিদুর রহমান ও পারভীন আক্তার নামে দুইজনকে আটক করে।

এ ব্যাপারে ইসলামপুর থানার ওসি (তদন্ত) সাদিকুল ইসলাম জানান,বেলগাছা সরকারবাড়ি গ্রামে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের আঘাতে মুক্তি সরকার নামে এক ব্যক্তি নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন