News71.com
 Bangladesh
 25 Jun 17, 03:10 PM
 172           
 0
 25 Jun 17, 03:10 PM

প্রধানমন্ত্রী মায়ের মতো দেশের মানুষের সেবা করে যাচ্ছেন।।ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ

প্রধানমন্ত্রী মায়ের মতো দেশের মানুষের সেবা করে যাচ্ছেন।।ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ

নিউজ ডেস্কঃ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন,জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বয়স্ক,বিধবা,পঙ্গু,স্বামী পরিত্যক্তাদের জন্য বিভিন্ন কল্যাণমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী মায়ের মমতা দিয়ে দেশের মানুষের সেবা করে যাচ্ছেন। আজ রবিবার ঈশ্বরদী সাহাপুরে দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়ন সংস্থা সাহাপুর বঙ্গবন্ধু স্মৃতি বহুমুখী সমবায় সমিতি লি. এর নিজস্ব উদ্যোগে দুঃস্থ পরিবারকে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন তিনি।

বয়স্ক,বিধবা,পঙ্গু,স্বামী পরিত্যক্তাদের কথা আওয়ামী লীগ সরকার ছাড়া এর আগে কোনো সরকারই গুরুত্ব দিয়ে ভাবেননি উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন,একমাত্র শেখ হাসিনা এসব মানুষের দুঃখ,দুর্দশা বুঝতে পেরেছেন এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে গরীব,দুঃখী ও দুঃস্থদের সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন