News71.com
 Bangladesh
 25 Jun 17, 12:41 PM
 212           
 0
 25 Jun 17, 12:41 PM

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মানুষ নিরাপদে থাকে : শামীম।।

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মানুষ নিরাপদে থাকে : শামীম।।

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মানুষ নিরাপদ থাকে, উন্নয়ন হয় এবং দেশ এগিয়ে যায়। আর অন্যরা ক্ষমতায় আসলে দেশ পিছিয়ে যায়। উন্নয়নের ধারাবাহিতা বজায় রাখতে আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আজ সকালে শরিয়তপুরের চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ৫ হাজার মানুষকে কাপড় বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকোশলী আবুল হাশেম মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শরিয়তপুর জেলা প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন পাইক, চরভাগা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শিকদার, কাচিকাটা ইউপি চেয়ারম্যান হাসেম দেওয়ান, ডি এম খালি ইউপি চেয়ারম্যান জসিম মাতবর, চরসেনসান ইউপি চেয়ারম্যান জিতু বেপারি, ফাউন্ডেশন সদস্য এম এ আকবর, ফাউন্ডেশন সদস্য এম এ কাইউম, অ্যাড. জহিরুল ইসলাম, খালেক খালাসি, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নুর আলম আশিক ও ইকবাল শিকদার শিপন প্রমুখ।

এনামুল হক শামীম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ নিরাপদে থাকে, শান্তিতে থাকে, ঈদ ও পূজা শান্তিতে পালন করে এবং নিরাপদে ঘরে ফিরতে পারে। তিনি বলেন, শেখ হাসিনা উন্নয়নের প্রতীক, গণতন্ত্রের প্রতীক। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন