News71.com
 Bangladesh
 24 Jun 17, 11:39 PM
 205           
 0
 24 Jun 17, 11:39 PM

গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড।।

গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড।।

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দুই কোটি ১৫ লাখ টাকার টোল আদায় করেছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে এ সেতুর সর্বোচ্চ টোল আদায়ের নতুন রেকর্ড হয়েছে। গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা দিয়ে এবারের ঈদযাত্রায় ছোট বড় বিভিন্ন ধরনের ২৬ হাজার ৭৩৭ টি যানবাহন পারাপার হওয়ায় এ রেকর্ডের সৃষ্টি হয়।

এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম বলেন,গত ২৪ ঘণ্টায় দুই কোটি ১৫ লাখ টাকার টোল আদায়ের মধ্য দিয়ে সেতু কর্তৃপক্ষ এ রেকর্ড অর্জন করেছে। এর আগে গত বছরের ২৪ ঘণ্টায় ২ কোটি ১০ লাখ টাকার টোল আদায় হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন