News71.com
 Bangladesh
 24 Jun 17, 11:04 PM
 192           
 0
 24 Jun 17, 11:04 PM

কুমিল্লায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে চালক সহ নিহত ৩।।

কুমিল্লায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে চালক সহ নিহত ৩।।

নিউজ ডেস্কঃ কুমিল্লার লাকসামে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আরো দুইজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ লালমাই ফাঁড়ির ইনচার্জ এসআই ইব্রাহীম খলিল জানান, কুমিল্লা থেকে চাঁদপুরগামী এসএ পরিবহনের একটি কাভার্ডভ্যান বিপরীত দিকে থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এসময় দুইটি যানবাহনই রাস্তার উপর উল্টে যায়। এতে কাভার্ডভ্যান চালক, অটোরিকশার চালক এবং এক যাত্রী নিহত হন। এসময় আরো দুইজন আহত হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন