News71.com
 Bangladesh
 24 Jun 17, 10:38 PM
 198           
 0
 24 Jun 17, 10:38 PM

রাজধানীর ভাটারা থানাধীন স্টার হোটেলে নারীর রহস্যজনক মৃত্যু।।

রাজধানীর ভাটারা থানাধীন স্টার হোটেলে নারীর রহস্যজনক মৃত্যু।।

নিউজ ডেস্কঃ রাজধানীর ভাটারা থানাধীন স্টার হোটেলে এক নারীকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে রাখা হয়েছে। আজ শনিবার বেলা ১২টার দিকে পুলিশ স্টার হোটেলের ৩০২ নম্বর কক্ষের দরজা ভেঙে ওই নারীর (২৫) লাশ উদ্ধার করে। তবে ওই নারীর নাম পরিচয় জানা যায়নি। ময়নাতন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ভাটার থানা পুলিশ জানিয়েছে,খবর পেয়ে পুলিশ ওই হোটেলের দরজা ভেঙে ভেতর থাকা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই নারীরর মরদেহ উদ্ধার করে। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

তবে পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে,লাশটি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত ছিল না। লাশটি ছিল খাটের উপর বসা অবস্থায় এবং জানালার সঙ্গে হেলান দেয়া। তবে তার গলায় ওড়না পেঁচানো ছিল। এছাড়া ঘরের বাহির থেকে তালা দেয়া ছিল। পুলিশ ওই তালা ভেঙ্গে লাশ উদ্ধার করছে। এঘটনার পর সকালে ওই হোটেলে কয়েকজন কর্মচারী পালিয়েছে। তাদের আটক করার চেস্টা করছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন