News71.com
 Bangladesh
 24 Jun 17, 10:37 PM
 173           
 0
 24 Jun 17, 10:37 PM

ময়মনসিংহে জাল টাকাসহ আটক২।।

ময়মনসিংহে জাল টাকাসহ আটক২।।

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে জাল টাকাসহ দুই প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন মাজাহারুল ও আনারুল। বয়স ৩০ থেকে ৩২ বছর। আজ দুপুরে নগরীর নতুন বাজার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাল ৪৭ হাজার টাকাসহ তাদের আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন