News71.com
 Bangladesh
 24 Jun 17, 08:48 PM
 179           
 0
 24 Jun 17, 08:48 PM

পাইকগাছায় ছাত্রকে পিটুনি, প্রাইভেট শিক্ষক আটক

পাইকগাছায় ছাত্রকে পিটুনি, প্রাইভেট শিক্ষক আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় পঞ্চম শ্রেণির এক ছাত্রকে কঞ্চি দিয়ে পিটিয়ে জখম করার ঘটনায় পুলিশ প্রাইভেট শিক্ষককে আটক করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার বি বি শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ইমন আহমেদ শুক্রবার সকালে একই বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী আবুল হাশেমের কাছে প্রাইভেট পড়তে যায়। পড়ার সময় সহপাঠী হাবিবুরের সঙ্গে দুষ্টুমি করার অভিযোগে প্রাইভেট শিক্ষক হাশেম তাকে কঞ্চির লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় ইমনের পরিবার থানায় অভিযোগ করে। পরে থানা পুলিশ হাশেমকে আটক করে।

অভিযুক্ত আবুল হাশেম ঘটনা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। শাসন করতে যেয়ে একটু বেশি মারপিট করে ফেলেছি। আমি ইমনের বাবা-মায়ের কাছে ক্ষমাও চেয়েছি।’ সহকারী শিক্ষা অফিসার ইসলামুল হক বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে লিখিতভাবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত আবুল হাশেম পুলিশ হেফাজতে ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন