News71.com
 Bangladesh
 24 Jun 17, 08:47 PM
 204           
 0
 24 Jun 17, 08:47 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের দিনে শুভেচ্ছা বিনিময় করবেন।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের দিনে শুভেচ্ছা বিনিময় করবেন।।

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মী,বিচারক ও বিদেশী কূটনীতিকসহ সর্বস্তরের লোকদের সঙ্গে ঈদুল ফিতর উপলক্ষে তাঁর সরকারি বাসভবন গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম আজ জানান,আওয়ামী লীগ সভানেত্রী ঈদের দিন গণভবনে প্রথমে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত দলীয় নেতাকর্মীসহ সকল স্তরের মানুষ ও পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। প্রেস সচিব আরো জানান,প্রধানমন্ত্রী পরে ১১টা থেকে একই স্থানে বিচারক ও বিদেশী কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন