News71.com
 Bangladesh
 24 Jun 17, 08:07 PM
 179           
 0
 24 Jun 17, 08:07 PM

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২।।

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২।।

নিউজ ডেস্কঃ মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দু'জন নিহত হয়েছেন। আজ বিকেলে মাগুরা-ঝিনাইদহ ও মাগুরা-শ্রীপুর সড়কে দুর্ঘটনা দু’টি ঘটে। নিহতরা হলেন- সদরের পাকানচনপুর গ্রামের গফুর মুন্সি ছেলে শহীদ মুন্সী (৪০) ও আঠারখাদা গ্রামের মৃত জমির শেখের মেয়ে মোহনা (৮)।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন সাংবাদিকদের জানান, বিকেল ৩টার দিকে বাইসাইকেল নিয়ে সদরের ইছাখাদা বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন শহীদ মুন্সী। এসময় পেছন থেকে একটি পিকআপভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপভ্যানসহ চালককে আটক করেছে পুলিশ।

অপরদিকে, বিকেল ৪টার দিকে মাগুরা-শ্রীপুর সড়কের আঠারখাদা এলাকায় ব্যাটারি চালিত ইজিবাইক চাপায় গুরুতর আহত হয় মোহনা। পরে স্থানীয়রা মোহনাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন