News71.com
 Bangladesh
 24 Jun 17, 08:04 PM
 164           
 0
 24 Jun 17, 08:04 PM

রাজশাহীত ভিজিএফ'র গম নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, কাউন্সিলর আটক ।

রাজশাহীত ভিজিএফ'র গম নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, কাউন্সিলর আটক ।

নিউজ ডেস্কঃ রাজশাহীর গোদাগড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভায় ভিজিএফ’র গম বিতরণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড কাউন্সিলরসহ ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে কাঁকনহাট পৌরসভায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহেল কাফী, মো. বাবু, মো. দুলাল আলী ও শাহীন। পরে পুলিশ কাউন্সিলর আবদুল্লাহেল কাফীকে আটক করেছে।স্থানীয়রা জানায়, শনিবার সকাল থেকে কাঁকনহাটে ভিজিএফ’র কার্ডধারীদের মাঝে গম বিতরণ শুরু করা হয়। তবে ৩ নম্বর ওয়ার্ডে গম বিতরণ করার জন্য কাঁকনহাট পৌরসভার মেয়র আবদুল মজিদ দায়িত্ব দেন বিএনপিপন্থি সংরক্ষিত নারী কাউন্সিলর শাহনাজ পারভীনকে। গম বিতরণ শুরু হলে ১৩ কেজির পরিবর্তে ৮-১০ কেজি করে দেওয়া হয়।

এনিয়ে প্রতিবাদ জানান ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবদুল্লাহেল কাফী। শেষে কাফী স্থানীয় থানা পুলিশকে জানিয়ে গম বিতরণ শুরু করেন। কিন্তু দুপুর সাড়ে ১২টার দিকে মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ গ্রুপের কাউন্সিলর ও জামায়াত নেতা জাহাঙ্গীর আলম, কাউন্সিলর বিশু, আমিরুল, মোর্তজাসহ ১০-১২ জনের একটি দল অতর্কিত হামলা করে কাফীর ওপর। এ খবর ছড়িয়ে পড়ে কাফীর গ্রামে। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে চলে এ অবস্থা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কাউন্সিলর আব্দুল্লাহেল কাফীসহ ১০ জন আহত হন।গোদাগড়ীর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিফজুল আলম মুন্সি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গম বিতরণের সময় সংঘর্ষে জড়িয়ে পড়ার অভিযোগে পুলিশ ওয়ার্ড কাউন্সিলর কাফীকে আটক করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন