
নিউজ ডেস্কঃ কক্সবাজারের চকরিয়ায় চিংড়ী ঘেরের জমির বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে নুরুল ইসলাম (৫০) নামে এক কর্মচারী নিহত হয়েছেন। আজ শনিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নুরুল ইসলাম চকরিয়ার সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার মোহাম্মদ অলির ছেলে।চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দন চৌধুরী বলেন, চিংড়ী ঘেরের জমি নিয়ে সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার নুরুল আলমের সঙ্গে একই এলাকার মো. হামিদের মধ্যে বিরোধ চলছিল।
এ নিয়ে ভোর রাতে প্রতিপক্ষের হামলায় নুরুল আলমের চিংড়ী ঘেরের দেখভালের দায়িত্বে থাকা নুরুল ইসলাম গুলিবিদ্ধ হন। এতে নুরুল ইসলাম চোখে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত।নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।বখতিয়ার জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করেছে।