News71.com
 Bangladesh
 24 Jun 17, 03:30 PM
 158           
 0
 24 Jun 17, 03:30 PM

ঈদে রাজধানী জুড়ে নিরাপত্তায় পুলিশ-র্যাবের পাশাপাশি কাজ করবে আনসারের বিশেষ টিম।।

ঈদে রাজধানী জুড়ে নিরাপত্তায় পুলিশ-র্যাবের পাশাপাশি কাজ করবে আনসারের বিশেষ টিম।।

 

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী জুড়ে নিরাপত্তা দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার স্টাইকিং ফোর্স (এএসএফ)। আজ শনিবার দুপুরে রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে এক নিরাপত্তা মহড়া দেওয়া হয়। বিশেষ নিরাপত্তা মহড়ায় আনসার স্টাইকিং ফোর্সের (এএসএফ) কমান্ডার সৈয়দ ইফতেখার আলী বলেন,আজ থেকে ঈদের তিনদিন পর্যন্ত রাজধানীতে নিরাপত্তা দেবে আনসারের বিশেষ টিম। নিরাপত্তার স্বার্থে এক প্লাটুন আনসার সদস্য সার্বক্ষণিক কাজ করবে। রাজধানীর বিশেষ বিশেষ স্থানে সদস্যরা ভাগ হয়ে কাজ করবেন। ঈদে ছিনতাই ও চুরির ঘটনা অহরহ ঘটে থাকে। শুধু তাই নয়,অনেক সময় যাত্রীরা হয়রানি ও মলম পার্টির শিকার হন। এসব বিষয়গুলো আনসার সদস্যরা সার্বক্ষণিকভাবে কাজ করবে।

তিনি আরও বলেন,এছাড়া রাজধানীতে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে তাদের রিজার্ভ ফোর্স সহায়তা করবে। বিশেষ করে রাজধানীর জনবহুল এলাকা কমলাপুর রেল স্টেশন,বিমানবন্দর রেল স্টেশন,মহাখালি বাস টার্মিনাল ও গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে সার্বক্ষনিক তাদের সদস্যরা নিয়োজিত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন