News71.com
 Bangladesh
 24 Jun 17, 01:04 PM
 176           
 0
 24 Jun 17, 01:04 PM

মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত চালক।।

মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত চালক।।

নিউজ ডেস্কঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষে মিঠু মিয়া (২৭) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। আজ সকালে উপজেলার চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছেন। তাদের মির্জাপুর কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মিঠুর বাড়ি নওগাঁর উপজেলা সদরে।

হাইওয়ে পুলিশের গোড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী সাংবাদিকদের জানান, সকালে ঢাকাগামী একটি বাস উপজেলার চরপাড়া এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক মিঠু নিহত এবং ১০ জন আহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন