News71.com
 Bangladesh
 24 Jun 17, 12:13 PM
 188           
 0
 24 Jun 17, 12:13 PM

যাত্রীদের অসাবধানতার কারণেই রংপুরের দুর্ঘটনা ঘটেছে ।। সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের

যাত্রীদের অসাবধানতার কারণেই রংপুরের দুর্ঘটনা ঘটেছে ।। সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ যাত্রীদের অসাবধানতার কারণেই রংপুরের সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

দুর্ঘনায় নিহতদের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন,সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। একটি সিমেন্ট বোঝাই ট্রাকে করে ওই যাত্রীরা বাড়ি যাচ্ছিলেন। সামান্য কিছু অর্থ বাঁচাতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা ওই ট্রাকে করে যাচ্ছিলো। ট্রাকটি ফিটনেসবিহীন ছিলো। ঈদের সময় রাস্তায় কিভাবে ফিটনেসবিহীন গাড়ি নামানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন