News71.com
 Bangladesh
 24 Jun 17, 12:51 AM
 183           
 0
 24 Jun 17, 12:51 AM

খুলনায় পুলিশের যৌথ অভিযানে ২২৫ বস্তা চাল উদ্ধার।।

খুলনায় পুলিশের যৌথ অভিযানে ২২৫ বস্তা চাল উদ্ধার।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চাল বোঝাই ট্রাক উধাও হওয়ার এক সপ্তাহ পর ২২৫ বস্তা চাল খুলনা থেকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রাম ও পথেরবাজার এলাকায় সাতক্ষীরা সদর ও দিঘলিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। এর আগে ট্রাকসহ চাল উধাও হওয়ার ঘটনায় গত ১৬ জুন সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। অভিযানে দায়িত্বে থাকা সাতক্ষীরা সদর থানার এসআই রফিকুল ইসলাম জানান,গোপন খবরের ভিত্তিতে খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন ও তার ভাতিজা আব্দুস সামাদের বাড়িতে অভিযান চালিয়ে ১৭৫ বস্তা এবং একই এলাকার পথেরবাজারের জাকারিয়া,ত্বাহা,আলমগীর ও আব্দুল কুদ্দুসের দোকান থেকে আরও ৪০ বস্তা চাল উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়। উদ্ধারকৃত চাল সাতক্ষীরা থানায় নেওয়া হয়েছে। তবে চাল চোর সিন্ডিকেটের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ জানান,সাতক্ষীরার কামাল নগর এলাকার বাসিন্দা ব্যবসায়ী আকবর গাজী তার রাইচ মিল থেকে সম্প্রতি চারশ'বস্তার এক ট্রাক স্বর্ণা চাল লক্ষ্মীপুরের উদ্দেশ্যে প্রেরণ করেন। কিন্তু ট্রাকটি একদিন পর থেকে উধাও হয়। এ ঘটনায় তিনি গত ১৬ জুন মামলা দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন