News71.com
 Bangladesh
 24 Jun 17, 12:14 AM
 172           
 0
 24 Jun 17, 12:14 AM

ময়মনসিংহে র্যাবের হাতে অস্ত্রসহ ইউপি সদস্য আটক।।

ময়মনসিংহে র্যাবের হাতে অস্ত্রসহ ইউপি সদস্য আটক।।

 

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে মোখলেছুর রহমান ওরফে খোকা (৪৫) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে আটক করেছেন ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-১৪) সদস্যরা। তিনি জেলার গফরগাঁও উপজেলার আট নম্বর গফরগাঁও ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আজ শুক্রবার সন্ধ্যায় র্যাঁব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র্যা ব জানায়,আটককৃত আসামি দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচা ও মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে,এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার দুপুরে উপজেলার মোখলেছুরের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল,দুই রাউন্ড পিস্তলের গুলি,একটি বন্দুক (এসবিবিএল),পাঁচ রাউন্ড বন্দুকের কার্তুজ,কিছু দেশীয় অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।

র্যা ব আরও জানায়,তিনি অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে জনমনে ত্রাস সৃষ্টিসহ এলাকায় সন্ত্রাসী,চাঁদাবাজি,অস্ত্র ব্যবসা এবং বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যকলাপে সারাক্ষণ লিপ্ত থাকলেও তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি। উদ্ধারকৃত আলামতসহ আসামিকে মামলা মূলে গফরগাঁও থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় র্যা ব-১৪।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন