News71.com
 Bangladesh
 23 Jun 17, 09:28 PM
 157           
 0
 23 Jun 17, 09:28 PM

ময়মনসিংহে ৬৫০ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ীর ৬মাসের জেল

ময়মনসিংহে ৬৫০ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ীর ৬মাসের জেল

নিউজ ডেস্ক : ময়মনসিংহের কয়েকটি পৃথক স্থানে অভিযান চালিয়ে ৬শ’ ৫০ কেজি গাঁজা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাগর (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটকের পর ছয়মাসের কারাদণ্ডও দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার (২২ জুন) ও শুক্রবার (২৩ জুন) কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় ও শহরের গন্দ্রপাড় এলাকা থেকে এসব গাঁজা জব্দ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আরিফীনের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস, জেলা পুলিশ, জেলা আনসার ও ভিডিপি ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আরিফীন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, অভিযান চলাকালীন গাঁজাসহ হাতেনাতে আটকের পর সাগরকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানের পর শত শত সাধারণ মানুষ উল্লাস প্রকাশ করে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানকে স্বাগত জানান। এ সময় তারা অভিযান অব্যাহত রাখার দাবিও জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন