
নিউজ ডেস্কঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে ডুবে গেছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাস্তাঘাট। l পাঁচ দিন আগেও যে সড়কে দাপিয়ে বেড়িয়েছে বাস-ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা, এখন সেই সড়কে এসব যানের পাশাপাশি চলছে নৌকা। এ অবস্থা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের সব কটি সড়কের। গত পাঁচ দিন আগে কুশিয়ারার পানি উপচে পুরো উপজেলা প্লাবিত হয়। গতকাল বৃহস্পতিবার দিনভর টানা বৃষ্টির কারণে পরিস্থিতির আরও অবনতি হয়। বাসাবাড়ি-সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন পাঁচটি ইউনিয়নের লোকজন। এসব ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।