News71.com
 Bangladesh
 23 Jun 17, 03:48 PM
 192           
 0
 23 Jun 17, 03:48 PM

দেশের ৮টি বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ হতে বৃষ্টি পারে।।

দেশের ৮টি বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ হতে বৃষ্টি পারে।।

নিউজ ডেস্কঃ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ,নখুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে আবহাওয়া অধিদপ্তর আরো জানায়,সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেত্রকোনায় ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০-১৫ কি. মি.। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯২%। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে। এছাড়াও আগামী ৭২ ঘন্টায় (৩ দিন) আবহাওয়ার অবস্থায় সামান্য পরিবর্তন আসতে পারে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে,লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে,যা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন