News71.com
 Bangladesh
 23 Jun 17, 11:47 AM
 217           
 0
 23 Jun 17, 11:47 AM

আওয়ামীলীগের রাজনীতিতে আসছেন অভিনেত্রী শাবানার স্বামী চলচ্চিত্রকার সাদিক।।

আওয়ামীলীগের রাজনীতিতে আসছেন অভিনেত্রী শাবানার স্বামী চলচ্চিত্রকার সাদিক।।

 

নিউজ ডেস্কঃ অভিনেত্রী শাবানার স্বামী চলচ্চিত্রকার ওয়াহিদ সাদিক রাজনীতিতে আসছেন। যশোরের কেশবপুর থেকে আওয়ামী লীগের টিকিটে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী তিনি। ওয়াহিদ সাদিক বলেন,অসুস্থ চিত্র পরিচালক আজিজুর রহমানের চিকিৎসা সহযোগিতার বিষয়ে আলাপ করতে গত সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাই। চলচ্চিত্র শিল্পের প্রতি প্রধানমন্ত্রীর আন্তরিকতা দেখে মুগ্ধ হয়েছি। আলাপের এক পর্যায়ে প্রধানমন্ত্রী আমাকে বলেন,শাবানা তো আর চলচ্চিত্রে আসবেন না। আপনি আসুন। একই সঙ্গে আমি রাজনীতিতে আগ্রহী জানতে পেরে এ ব্যাপারেও তিনি আমাকে উৎসাহিত করেন। যশোরের কেশবপুর থেকে আগামী নির্বাচনে হয়তো আমি সংসদ সদস্য প্রার্থী হতে পারি। আমি প্রধানমন্ত্রীকে বলেছি আপনি হুকুম করলে অবশ্যই আমি নির্বাচন করব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন