News71.com
 Bangladesh
 23 Jun 17, 11:44 AM
 186           
 0
 23 Jun 17, 11:44 AM

শ্রমিক অধিকারে বিশ্বের সবচেয়ে খারাপ ১০ দেশের তালিকায় একটি বাংলাদেশ।।

শ্রমিক অধিকারে বিশ্বের সবচেয়ে খারাপ ১০ দেশের তালিকায় একটি বাংলাদেশ।।

নিউজ ডেস্কঃ শ্রমিক অধিকারের দিক থেকে বিশ্বের সবচেয়ে খারাপ ১০টি দেশের মধ্যে একটি বাংলাদেশ। শ্রমিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি) প্রকাশিত নতুন এক সূচকে শ্রমিক অধিকারের দিক থেকে খারাপ শীর্ষ ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯ম। তালিকার শীর্ষস্থানে রয়েছে কাতার। এরপরই যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত,মিসর ও ফিলিপাইন। শীর্ষ দশে বাংলাদেশের পরে রয়েছে শুধু গুয়াতেমালা। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই কর্মীদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ।

আইটিইউসি গ্লোবাল রাইটস ইনডেক্স-২০১৭ অনুযায়ী,শ্রমিকদের অধিকারের কোনো নিশ্চয়তা বাংলাদেশে নেই। সূচকে বাংলাদেশের রেটিং ৫। এই রেটিং সম্পর্কে বলা হয়েছে,যেসব দেশের রেটিং ৫ বিশ্বে সেসব দেশের শ্রমিক অধিকার সবচেয়ে খারাপ। আইনে শ্রমিকদের সুনির্দিষ্ট কিছু অধিকারের কথা বলা হলেও প্রকৃতপক্ষে এসব অধিকার তাদের নেই। বরং কর্তৃত্বপরায়ণ শাসন ব্যবস্থা এবং শ্রমিকদের ক্ষেত্রে অন্যায্য চর্চা বিদ্যমান রয়েছে।

নিজস্ব ওয়েবসাইটে দীর্ঘ ১০৪ পৃষ্ঠার এক রিপোর্টে বাংলাদেশ অধ্যায় যুক্ত করা হয়েছে ২৮ নম্বর পৃষ্ঠায়। তাতে বলা হয়েছে,বাংলাদেশে ট্রেড ইউনিয়নের সঙ্গে জড়িতরা রাষ্ট্রের হাতে দীর্ঘদিন ধরে দুর্ভোগের শিকার হচ্ছেন। গত বছর আশুলিয়ায় গার্মেন্টসকর্মীদের অধিকার আদায়ের আন্দোলনের বিষয়টি প্রতিবেদনে উঠে আসে। সে সময় অন্তত ৩৫ জন শ্রমিক ইউনিয়ন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন