News71.com
 Bangladesh
 23 Jun 17, 11:39 AM
 184           
 0
 23 Jun 17, 11:39 AM

উবারসহ অ্যাপনির্ভর সব পরিবহনসেবা উন্মুক্ত করতে চায় সরকার ।। সড়ক পরিবহন মন্ত্রী

উবারসহ অ্যাপনির্ভর সব পরিবহনসেবা উন্মুক্ত করতে চায় সরকার ।। সড়ক পরিবহন মন্ত্রী

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকায় উবারসহ মোবাইল অ্যাপনির্ভর অন্যান্য যাত্রী পরিবহনসেবা জনগণের জন্য উন্মুক্ত করে দিতে চায় সরকার। এ লক্ষ্যে খসড়া নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে চলেছে। নীতিমালা চূড়ান্ত করতে জনগণের পাশাপাশি শিগগিরই অংশীদারদেরও মতামত নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করে উবার ইস্ট রিজিওনের পাবলিক পলিসি–বিষয়ক প্রধান মিজ চাঁদ তুলাল মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল। এ সময় মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রযুক্তিনির্ভর সেবা থেকে আমরা বিচ্ছিন্ন থাকতে পারি না। তবে এসব সেবা দেশের প্রচলিত আইন ও কাঠামোর আওতায় আনতে হবে।’ তিনি বলেন, উন্নত বিশ্ব বা বিশ্বের বিভিন্ন জনবহুল নগরের মতো ঢাকায় মোবাইল অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবা পরিচালনায় যাত্রী–স্বার্থের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক ও বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন