News71.com
 Bangladesh
 22 Jun 17, 09:16 PM
 207           
 0
 22 Jun 17, 09:16 PM

কলাপাড়ায় ট্রলার ও দেশীয় অস্ত্রসহ ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৯।।

কলাপাড়ায় ট্রলার ও দেশীয় অস্ত্রসহ ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৯।।

 

নিউজ ডেস্কঃ ডাকাতির প্রস্তুতিকালে নামবিহীন একটি ট্রলার ও দেশীয় অস্ত্রসহ ডাকাত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত দেড়টার দিকে মৎস্যবন্দর আলীপুরসংলগ্ন আন্ধারমানিক নদের শাখা নদী নিশানবাড়িয়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আবদুর রহমান (৪০),নিজাম উদ্দিন স্বপন (৪৫),মো. বাবুল (৫০),ইসমাইল সিকদার (৫৫), লিটন (৪০),রিপন (৩৮),সাইদুল ইসলাম (২৭),নিজাম উদ্দিন (৪১) এবং আবুল কালাম (২৯)। এদের মধ্যে নিজাম উদ্দিন স্বপন আন্তঃজেলা ডাকাতদলের সদস্য এবং আবুল কালামের বিরুদ্ধে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মহিপুর থানার এসআই মো. হাফিজুর রহমান বলেন,একটি নির্ভরযোগ্য সূত্রে আমরা জানতে পারি,একদল ডাকাত বঙ্গোপসাগরে মাছধরার নৌকা-ট্রলারে ডাকাতির প্রস্ততি নিচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে আমরা একটি দল আলীপুর মৎস্য বন্দরসংলগ্ন নিশানবাড়িয়া নদীতে গিয়ে অবস্থান করি। রাত দেড়টার দিকে ডাকাতদলের সদস্যরা নামবিহীন একটি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরের দিকে যাওয়ার পথে আটক করা হয়। মহিপুর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন,এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার ডাকাতরা পটুয়াখালীর গলাচিপা,রাঙ্গাবালী এবং কলাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন