
নিউজ ডেস্কঃ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের খোলপেটুয়া নদীর বড় কেয়াখালি খালে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন জলদস্যুকে আটক করেছে র্যা ব। আজ বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান র্যাাব-৮ এর মেজর আদনান। আটককৃতরা হলেন শ্যামনগরের টেংরাখালি গ্রামের আবদুল কাদের,সোরা গ্রামের মো. ইসা ও জয়মনি গ্রামের নাজমুল। তারা সবাই জলদস্যু নুর ইসলাম বাহিনীর সদস্য বলে জানিয়েছে র্যা ব।
মেজর আদনান আরও জানান,জলদস্যুদের কাছ থেকে একটি এক নলা,একটি দোনলা একটি রাইফেল ও একটি ওয়ানশুটার গান ছাড়াও ৮২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। অভিযানের নেতৃত্বদানকারী র্যা ব-৮ এর সিনিয়র এএসপি মো. জসীম জানান,আটকের পর জলদস্যুদের শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও তিনি জানান।