News71.com
 Bangladesh
 22 Jun 17, 07:38 PM
 209           
 0
 22 Jun 17, 07:38 PM

মাদারীপুরে চরমপন্থি নেতা রোমান ফরাজী গ্রেফতার,অস্ত্র ও গুলি উদ্ধার।।

মাদারীপুরে চরমপন্থি নেতা রোমান ফরাজী গ্রেফতার,অস্ত্র ও গুলি উদ্ধার।।

 

নিউজ ডেস্কঃ মাদারীপুরের শিবচরে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি চরমপন্থি দলের এক আঞ্চলিক কমান্ডারকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ একটি শাটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। শিবচর থানার ওসি জাকির হোসেন জানায়,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর পল্টন থানা পুলিশের সহযোগীতায় পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে শিবচর থানা পুলিশ। এসময় চরমপন্থি দলের আঞ্চলিক কমান্ডার রোমান ফরাজীকে (৪৩) পুলিশ গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ রোমান ফরাজীর বাড়ি দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের একটি বাঁশ ঝাড় থেকে ১ টি শাটারগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। আটকৃত রোমান ফরাজী বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের মৃত খোরশেদ ফরাজীর ছেলে। তার নামে হত্যা,আলোচিত দত্তপাড়া পুলিশ ফাঁড়ি লুটসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন