News71.com
 Bangladesh
 22 Jun 17, 07:38 PM
 151           
 0
 22 Jun 17, 07:38 PM

খুলনার তেরখাদায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু।।

খুলনার তেরখাদায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু।।

 

নিউজ ডেস্কঃ খুলনার তেরখাদায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা বাদশা শিকদার (৪০) ও ছেলে শাহীন শিকদারের (১৩) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা উপজেলার বিপ্রো আজগড়া গ্রামের বাসিন্দা। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানান,টিনের ঘরের সঙ্গে থাকা লোহার তার বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘরের বাইরে ঝুলানো থাকা ওই তারে ভেজা কাপড় শুকাতে দেওয়া ছিল। বিকেলে কাপড়গুলো আনতে গেলে প্রথমে শাহীন ও পরে তাকে উদ্ধার করতে গিয়ে বাদশা শিকদার বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুইজনই মারা যায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন