
নিউজ ডেস্কঃ ভোলায় পুলিশের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এসব ঈদবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার মো. মোকতার হোসেন।
এ সময় পুলিশ সুপারের স্ত্রী ও জেলা পুলিশ নারীকল্যাণ সমিতির (পুনক) সভাপতি ফারজানা তানজীম,অতিরিক্ত পুলিশ সুপার (ভোলা সদর) শেখ সাব্বির হোসেন, এএসপি (সদর সার্কেল) রফিকুল ইসলাম,মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সদর উপজেলার ২০০ দুঃস্থ নারীকে ঈদবস্ত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবির।