News71.com
 Bangladesh
 22 Jun 17, 03:19 PM
 179           
 0
 22 Jun 17, 03:19 PM

অভ্যন্তরীণ রুটে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক ।

অভ্যন্তরীণ রুটে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক ।

নিউজ ডেস্কঃ টানা দুইদিন মেরামত শেষে সচল হয়েছে বিমানের বিকল দুটি ড্যাশ-৮। ফলে বৃহস্পতিবার (২২ জুন) থেকে বিমানের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পুনরায় চালু হয়েছে। একই সঙ্গে পূর্ব নির্ধারিত সব ফ্লাইট ঢাকা থেকে গন্তব্যে ছেড়ে গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে বিমানের দুটি ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজ বিকল হওয়ায় ঢাকা থেকে সৈয়দপুর, যশোর, রাজশাহী ও বরিশাল রুটে গত মঙ্গল ও বুধবার ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন