News71.com
 Bangladesh
 22 Jun 17, 11:32 AM
 210           
 0
 22 Jun 17, 11:32 AM

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কয়েকটি স্থানে আজও ঝড়ো হাওয়া অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।।

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কয়েকটি স্থানে আজও ঝড়ো হাওয়া অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।।

 

নিউজ ডেস্কঃ মৌসুমি বায়ুর প্রভাবে আজ বৃহস্পতিবার দেশের কয়েকটি স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে,রংপুর,ময়মনসিংহ,চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী,ঢাকা,খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি অথবা ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়ার এ পূর্বাভাস আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন