News71.com
 Bangladesh
 21 Jun 17, 10:46 PM
 241           
 0
 21 Jun 17, 10:46 PM

বগুড়ার কাহালুতে নিন্মমানের দেড় মেট্রিক টন লাচ্ছা সেমাই আগুনে পুড়িয়ে ধ্বংস করল ভ্রাম্যমান আদালত....

বগুড়ার কাহালুতে নিন্মমানের দেড় মেট্রিক টন লাচ্ছা সেমাই আগুনে পুড়িয়ে ধ্বংস করল ভ্রাম্যমান আদালত....

নিউজ ডেস্কঃ বগুড়ার কাহালু উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে দেড় মেট্রিক টন লাচ্ছা আটকের পর তা আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ উপজেলার শেখাহার গ্রামের নুর লাচ্ছা সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি করা প্রায় দেড় মে. টন লাচ্ছা সেমাই আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা লাচ্ছা সেমাই ট্রাকে করে তুলে এনে কাহালু অডিটোরিয়াম হলের সামনে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রট মাসুদুর রহমান মাসুদ এই অভিযান পরিচালনা করে। এসময় উপস্থিত ছিলেন, বিএসটিআইয়ের ফিল্ড সুপার ভাইজার দেব্রবত বিশ্বাসসহ অন্যান্যরা। বিএসটিআইয়ের ফিল্ড সুপার ভাইজার দেব্রবত বিশ্বাস জানান, আমাদের কোনো পরামর্শই গ্রহণ করেননি রুবেল। তিনি যেভাবে সেমাই তৈরি করছে তার নূন্যতম বৈধতা নেই। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান মাসুদ জানান, অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে যারাই সেমাই তৈরি করবে, তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। পর্যায়ক্রমে সব জায়গায় অভিযান চলানো হবে। কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই বা কোনো খাবার তৈরির সংবাদ পেলেই তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন