News71.com
 Bangladesh
 21 Jun 17, 10:29 PM
 217           
 0
 21 Jun 17, 10:29 PM

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ পুলিশের কাছে হস্তান্তর করল ভারত।।  

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ পুলিশের কাছে হস্তান্তর করল ভারত।।   

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশি কিশোরের লাশ হস্কান্তর করেছে বিএসএফ। গতকাল বুধবার সন্ধ্যায় ৮৮ নম্বর মেইন পিলারের পাশে লাশ হস্তান্তর করা হয়।মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান,ভারতের নদীয়া জেলার হাঁসখালী থানার ওসি অরবিন্দু বসুর কাছ থেকে লাশ দুটি তিনি বুঝে নেন। এর আগে সেখানে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ঝিনাইদহ-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল জিল্লুর রহমান। বিএসএফের পক্ষে ছিলেন বিএসএফের- ৯ ব্যাটালিয়নের কমান্ডার আরএস মিন। লাশ গ্রহণের পর তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

গতকাল মঙ্গলবার সকালে ১০-১২ জন বাংলাদেশি গরু আনতে ভারতে যায়। সকাল ১০টার দিকে গরু নিয়ে ফেরার সময় কুমারি ক্যাম্পের বিএসএফ’র টহল দলের সামনে পড়ে। বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে খোশাশপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সোহেল রানা ও শ্যামকুড় গ্রামের কাওসার আলি ছেলে হারুন অর রশিদ নিহত হন। দুজন গুলিবিদ্ধ অবস্থায় অন্যদের সাথে পালিয়ে আসে। হাঁসখালী থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের কৃষ্ণনগর মর্গে পাঠায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন