News71.com
 Bangladesh
 21 Jun 17, 08:38 PM
 203           
 0
 21 Jun 17, 08:38 PM

জলবায়ু ট্রাস্ট তহবিলে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে এডভোকেসি ফোরাম....  

জলবায়ু ট্রাস্ট তহবিলে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে এডভোকেসি ফোরাম....   

নিউজ ডেস্কঃ জলবায়ু ট্রাস্ট তহবিলে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে জলবায়ু পরিবর্তন এডভোকেসি ফোরাম। ফোরামের পক্ষ থেকে ওই তহবিলে প্রতিবছর কমপক্ষে ৭০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আজ বুধবার নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশ ট্রাস্ট (এনসিসি’বি ট্রাস্ট) মিলনায়তনে এক সভা থেকে এই দাবি জানানো হয়। অর্থ মন্ত্রণালয়ের কর্তৃক প্রকাশিত ‘জলবায়ু সুরক্ষা ও উন্নয়নের লক্ষে : বাজেট প্রতিবেদন ২০১৭-১৮ এর পর্যালোচনার লক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিপিআরডির নিবার্হী পরিচালক মো. শামছুদ্দোহা।

আলোচনায় অংশ নেন এনসিসি’বি ট্রাস্টের কো-অডিনেটর মিজানুর রহমান বিজয়,প্রকল্প কর্মকর্তা হামিদুর রহমান ও রুনু আক্তার,ওর্য়াল্ডভিশন কর্মকর্তা মো. সাইদুজ্জামান সাংবাদিক সাকিলা পারভীন ও কামরুন নাহার শোভা। সভায় উত্থাপিত সুপারিশে বলা হয়,অবিলম্বে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, জনপ্রতিনিধি,সংসদীয় কমিটির সদস্যবৃন্দ,নাগরিক সমাজের প্রতিনিধি ও জলবায়ু পরিবর্তনের জন্য ক্ষতিগ্রস্থ জনগণের অংশগ্রহণের ভিত্তিতে বিসিসিএসএপি (২০০৯)’র পুন:র্মূল্যায়ন ও সময়োপযোগী করার উদ্যোগ গ্রহণ করতে হবে।

প্রস্তাবিত বাজেটে (২০১৭-১৮) জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট প্রকল্পগুলির তালিকা সংযুক্ত এবং আগামী বছর থেকে (২০১৮-১৯) পৃথক জলবায়ু বাজেট প্রণয়ন করতে হবে।আরো বলা হয়,বিদ্যুৎ-গ্যাস-পানির মাত্রাতিরিক্ত ব্যবহার,কার্বণ নির্গমনকারী শিল্প-কারখানা,দূষণকারী যানবাহন,বিমান ভ্রমন ও বিমানে মালামাল পরিবহণের ওপর কার্বণ ট্যাক্স ধার্য্য করতে হবে। একইসঙ্গে জলবায়ু অর্থায়নকে একটি তহবিল থেকে পরিচালনার লক্ষে জলবায়ু ট্রাস্ট তহবিলকে আরো কার্যকরী ও দক্ষ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন