News71.com
 Bangladesh
 21 Jun 17, 07:47 PM
 246           
 0
 21 Jun 17, 07:47 PM

লাইসেন্সবিহীন মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হবে।। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

লাইসেন্সবিহীন মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হবে।। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

নিউজ ডেস্কঃ লাইসেন্সবিহীন মোটরসাইকেল পেলেই তা বাজেয়াপ্ত করা হবে জানিয়েছেন শিল্পমন্ত্রীর আমির হোসেন আমু। তিনি বলেন,এসব মোটরসাইকেল আর কোনোভাবেই মালিকদের ফেরত দেয়া হবে না। আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক এ সিদ্ধান্ত হয় বলে সভা শেষে তিনি জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা। শিল্পমন্ত্রী আরও বলেন,ঈদকে সামনে রেখে ঢাকা শহরের ৪১০টি ঈদ জামায়াতসহ সারাদেশে ঈদের জামায়াতে নিরাপত্তা দেয়া হবে। এছাড়া ঈদে ঢাকা শহরের ডিপ্লোমেটিক এলাকাসহ শপিংমল ও বিভিন্ন টার্মিনালে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন