News71.com
 Bangladesh
 21 Jun 17, 07:35 PM
 285           
 0
 21 Jun 17, 07:35 PM

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ফ্রি বেডে বিনামূল্যে ওষুধ ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ফ্রি বেডে বিনামূল্যে ওষুধ ।

নিউজ ডেস্কঃ বর্তমানে ১ হাজার ৯৪০টি বেড রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে। এর মধ্যে শতকরা প্রায় ৫০ ভাগ নন-পেয়িং বেড (ফ্রি বেড) রয়েছে। আসন্ন নতুন অর্থবছর থেকে এসকল নন-পেয়িং বেড (ফ্রি বেড) এ চিকিৎসাধীন সব রোগীকে শতভাগ ওষুধ বিনামূল্যে সরবরাহের সিদ্ধান্ত নেয়া হয়েছে।বুধবার বিশ্ববিদ্যালয়ের ৬৬তম সিন্ডিকেট সভায় এ প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। জানা গেছে, বিনামূল্যে ওষুধের জন্য অর্থবছর এমএসআর (মেডিসিন, সার্জিক্যাল রি-এজেন্ট) খাতে অতিরিক্ত পাঁচ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।বুধবার বিএসএমএমইউতে ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৩২৯ কোটি ৬৭ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আলী আসগর মোড়ল বাজেট ঘোষণা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খানও উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন