News71.com
 Bangladesh
 21 Jun 17, 07:32 PM
 242           
 0
 21 Jun 17, 07:32 PM

বগুড়ায় শুল্ক ফাঁকির অভিযোগ : ১১১৪ বস্তা প্লাস্টিক তৈরির সামগ্রী আটক ।

বগুড়ায় শুল্ক ফাঁকির অভিযোগ : ১১১৪ বস্তা প্লাস্টিক তৈরির সামগ্রী আটক ।

নিউজ ডেস্কঃ বগুড়ায় বছরে প্রতিটা দিনই প্লাস্টিক সামগ্রী তৈরি হচ্ছে। এসব কাঁচামালের বৈধতা নেই। এসব কারখানা অবৈধভাবে ঢাকা থেকে কাঁচামাল কিনে সরকারের ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দিচ্ছে। সেখানকার কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট কর্মকর্তারা ভ্যাট শুল্ক ফাঁকির অভিযোগে এক হাজার ১১৪ বস্তা প্লাস্টিক তৈরির সামগ্রী আটক করেছে। কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর সহকারী রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, বুধবার সকালে বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় দি নিউ চান্দা ট্রান্সপোর্টের গোডাউন থেকে মালামাল আটক করা হয়। অভিযানে র্যাব ও পুলিশ সদস্যরা সহযোগিতা করে।


তিনি বলেন, বগুড়া শহরের বিসিক শিল্পনগরীসহ আশেপাশের এলাকায় প্লাস্টিক সামগ্রী ও পলিথিন তৈরির কারখানাগুলোর মালিকেরা ঢাকা থেকে এসব মালামাল অবৈধভাবে ক্রয় করে আনেন। সান ট্রেডিং, খান ট্রেডার্স, হিমেল প্লাস্টিকস, আব্দুল মজিদ, রাজু, ফিরোজ, আব্দুল হাকিম, বাবলু, রাফুসহ ১৫টি প্রতিষ্ঠানের নামে এসব প্লাস্টিক তৈরির কাঁচামাল ঢাকা থেকে অবৈধভাবে আনা হয়। এসব মালামালের মালিকদের বিরুদ্ধে ভ্যাট ও শুল্ক ফাঁকির অভিযোগে পৃথক দুটি বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।এ প্রসঙ্গে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর ডেপুটি কমিশনার (কাস্টমস) নুর উদ্দিন মিলন জানান, সরকার বন্ড লাইসেন্সের মাধ্যমে প্লাস্টিক কারখানাগুলোকে বিনা ভ্যাট ও শুল্কে কাঁচামাল আমদানির সুযোগ দিয়েছে। এসব প্লাস্টিক সামগ্রী উৎপাদন করে বিদেশে প্লাস্টিক সামগ্রী রফতানি করবে এমন শর্তেই ভ্যাট ও শুল্ক ছাড়া সরকার তাদের এ সুযোগ দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন