News71.com
 Bangladesh
 21 Jun 17, 07:32 PM
 246           
 0
 21 Jun 17, 07:32 PM

রাজধানীতে হাইওয়ে পুলিশের এএসপি মিজানুরের মরদেহ উদ্ধার।।  

রাজধানীতে হাইওয়ে পুলিশের এএসপি মিজানুরের মরদেহ উদ্ধার।।   

নিউজ ডেস্কঃ রাজধানীর রূপনগর এলাকা থেকে হাইওয়ে পুলিশের সহকারী সুপার মিজানুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা,তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে রূপনগর বেড়িবাঁধ সংলগ্ন বিরুলিয়া ব্রিজের কাছে রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম।

নিহত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার আনেহলা গ্রামের বাকি তালুকদারের ছেলে। স্ত্রী ও দুই সন্তান রয়েছে তার। ওসি আরও বলেন,আজ বুধবার বেলা ১১টার দিকে রূপনগর বেড়িবাঁধ সংলগ্ন বিরুলিয়া ব্রিজের কাছে রাস্তার পাশে তার লাশ পাওয়া যায়। এ সময় তার গলায় কাপড় প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন