
নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি পৌরসভার ২০১৭-২০১৮ অর্থবছরের জন্য ৫৮ কোটি ৮৮ লাখ ২৫ হাজার ৮৩৯ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বুধবার পৌরসভার সভায় সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো: রফিকুল আলম। বাজেটে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ১৩ লাখ ৯০ হাজার টাকা। স্থিতি রাখা হয়েছে ৩ কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ৮৩৯ টাকা।
পৌর মেয়র সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,নতুন করে কোনো পৌর কর বৃদ্ধি করা হয়নি। পৌর র্ধাযকৃত ১৭ শতাংশ কর চলমান রয়েছে। অনুষ্ঠানে র্নিবাহী পৌকশলী দীলিপ কুমার দাশ,পৌর সভার সচিব পারভীন আক্তার,কাউন্সিল ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।