
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসনিার নেতৃত্বে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ বুধবার দুপুরে নিজ এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে নিজ বাসায় কর্মী সমাবেশে এ মন্তব্য করেন। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহবান জানিয়ে বলেন,উন্নয়ন,ভালবাসা ও মানুষের মন জয় করেই নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
মোহাম্মদ নাসিম বলেন,নির্বাচনকে ঘিরে বিএনপি নানা ষড়যন্ত্র,চক্রান্ত করবে। বিএনপি ক্ষমতায় গেলে এদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন মুছে ফেলবে। দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। হাওয়া ভবন পুনঃপ্রতিষ্ঠা করে দেশের সম্পদ লুটপাট করবে। এ জন্য ঐক্যবদ্ধভাবে বিএনপির ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।