News71.com
 Bangladesh
 21 Jun 17, 07:21 PM
 250           
 0
 21 Jun 17, 07:21 PM

দায়িত্বে অবহেলা করায় দুই প্রকৌশলীকে শোকজ করলেন মন্ত্রী ওবায়দুল কাদের।।  

দায়িত্বে অবহেলা করায় দুই প্রকৌশলীকে শোকজ করলেন মন্ত্রী ওবায়দুল কাদের।।   

নিউজ ডেস্কঃ আজ বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চার লেনের কাজ পরির্শনের সময় দায়িত্বে অবহেলার অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের দুই প্রকোশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই দুই প্রকৌশলী হলেন গাজীপুরের ডি এ কে এম নাহিন রেজা ও মানিকগঞ্জের মো. মুহিবুল হক। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের টিপু এ তথ্য নিশ্চিত করেন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে বলে জানান টিপু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন