
নিউজ ডেস্কঃ নতুন কোনো করারোপ ছাড়াই প্রথম শ্রেণির ঝালকাঠি পৌরসভার ১৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বুধবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ২০১৭-২০১৮ অর্থবছরের এ বাজেট ঘোষণা করেন।
বাজেটে আয় ধরা হয়েছে ১৮৪ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ৮৬৩ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে এক কোটি ২৩ লাখ ৬৯ হাজার ৬৪ টাকা। ঘোষিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ১৮৫ কোটি ২২ লাখ ২২ হাজার ৬৬৯ টাকা এবং সমাপনী উদ্বৃত্ত দেখানো হয়েছে। গত অর্থবছরের চেয়ে প্রায় ৮৫ কোটি টাকার বেশি বাজেট ঘোষণা করা হয়। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব শাহীন সুলতানা, নির্বাহী প্রকৌশলী ম. আবু হানিফ,হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মনিরুদ্দোজা হারুনসহ পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।