News71.com
 Bangladesh
 20 Jun 17, 10:42 PM
 215           
 0
 20 Jun 17, 10:42 PM

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গাত্মক ছবি, গ্রেপ্তার ২।।

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গাত্মক ছবি, গ্রেপ্তার ২।।

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ ও তাতে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকার মেহেদী হাসান (২০) ও পটুয়াখালীর গলাচিপা থানার দোয়ানী গ্রামের জসিম উদ্দিন (৩৩)। এ সময় গ্রেপ্তারকৃতদের ব্যবহৃত মুঠোফোন ও একটি রাউটার জব্দ করে পুলিশ। এই দুজন শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে দাবি পুলিশের। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন,গ্রেপ্তারকৃতরা শিবিরকর্মী। তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।

মামলার নথি সূত্রে জানা গেছে,কয়েক মাস ধরে একটি ফেসবুক আইডি থেকে সরকারবিরোধী বিভিন্ন ধরনের পোস্ট করে আসছিল একটি চক্র। চক্রটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কয়েকটি ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করে। এর সূত্র ধরে গোয়েন্দা পুলিশ পূর্ব ইসদাইরের সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় ‘এমডি জসিম’ নামের ফেসবুক আইডির অ্যাডমিন জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জসিমের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির মালিক সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসানকেও গ্রেপ্তার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন