News71.com
 Bangladesh
 20 Jun 17, 10:39 PM
 194           
 0
 20 Jun 17, 10:39 PM

আগামী নির্বাচনে জরিপে অগ্রহণযোগ্যরা মনোনয়ন পাবেন না ।। ওবায়দুল কাদের    

আগামী নির্বাচনে জরিপে অগ্রহণযোগ্যরা মনোনয়ন পাবেন না ।। ওবায়দুল কাদের      

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিভিন্ন জরিপে অগ্রহণযোগ্যরা মনোনয়ন পাবেন না। যেসব প্রার্থীর জয় পাওয়ার মতো অবস্থান নেই,তাদের মনোনয়ন দেয়া হবে না। সেক্ষেত্রে বিকল্প হিসেবে উইনেবল ক্যান্ডিডেটরাই আওয়ামী লীগের মনোনয়ন পাবেন। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন,যারা উন্নয়ন করেছেন,যাদের জনপ্রিয়তা আছে,তারাই নির্বাচনে মনোনয়ন পাবেন। তবে কোন ধরনের সংস্থার জরিপ আমলে নেয়া হবে, তা তিনি পরিষ্কার করেননি। সেতুমন্ত্রী বলেন,পবিত্র রমজান মাসে ইফতার সামনে নিয়ে খালেদা জিয়া প্রতিনিয়ত মিথ্যাচার ও বিদ্বেষমূলক বক্তব্য রাখছেন। এটা কি রমজানের ফজিলতের মধ্যে পড়ে? ঈদুল ফিতরকে সামনে রেখে মহাসড়কে যাতায়াত প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন,মানুষ যেন সড়কে দুর্ভোগে না পড়েন সেজন্য যুবলীগ নেতাকর্মীরা সহযোগিতা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ আহ্বান জানাই। এবার ঈদে আপনারা সড়কে থাকবেন। ঘরমুখো মানুষ যাতে ঈদে স্বস্তিতে বাড়ি ফিরতে পারে সেজন্য সহযোগিতার লক্ষ্যে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে যুবলীগের নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন