News71.com
 Bangladesh
 20 Jun 17, 08:54 PM
 160           
 0
 20 Jun 17, 08:54 PM

এবার চট্টগ্রামে ধর্ষণের শিকার বিদেশি ছাত্রী, ধর্ষক গ্রেফতার.....  

এবার চট্টগ্রামে ধর্ষণের শিকার বিদেশি ছাত্রী, ধর্ষক গ্রেফতার.....   

নিউজ ডেস্কঃ এবার চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় বেসরকারি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ইউএসটিস) পড়তে আসা এক শ্রীলঙ্কান তরুণী (২১) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর অভিযুক্ত দোকান কর্মচারী আরিফুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার এ ঘটনার পর ওই বিদেশি শিক্ষার্থী বাদী হয়ে সোমবার থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়-সংলগ্ন একটি দোকানে কেনাকাটা করার সুবাদে আরিফের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয়ের সুবাদে গত রোববার রাতে একটি রিসোর্টে নিয়ে গিয়ে সে তাকে ধর্ষণ করে।


পুলিশ অভিযুক্ত যুবক আরিফকে গ্রেফতার করেছে। সে জাকির হোসেন রোডের খুলশী মাঠ নামে একটি সুপার শপের কর্মচারী বলে জানায় পুলিশ।চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) খুলশী থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন নিউজ ৭১ কে বলেন, আদালতে হাজির করা হলে চট্টগ্রাম মহানগর হাকিম মো. আল ইমরান খান আরিফকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন