News71.com
 Bangladesh
 20 Jun 17, 08:51 PM
 220           
 0
 20 Jun 17, 08:51 PM

নোয়াখালীতে একশ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ ।  

নোয়াখালীতে একশ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ ।   

নিউজ ডেস্কঃ নোয়াখালীর সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে একশ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।আজ মঙ্গলবার দুপুর একটার দিকে বীজবাগের মিয়ারহাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একশ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বীজবাগের মিয়ারহাট এলাকার সিরাজ পাটোয়ারী ওরফে বোমা পাটোয়ারী (৩০) ও ফখরুল ইসলাম পলাশ (২৮)।সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিয়ারহাটের মানিকের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।গ্রেফতার দু’জনের বিরুদ্ধে থানায় পাঁচটি করে মামলা রয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন