News71.com
 Bangladesh
 20 Jun 17, 08:49 PM
 202           
 0
 20 Jun 17, 08:49 PM

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ ।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ ।

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সদর দফতরে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক। সোমবার সাক্ষাতের সময় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের অসামান্য অগ্রগতি বিশেষ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেছেন।জাতিসংঘ মহাসচিব বলেন, তিনি সব সময় বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলার লড়াইয়ে প্রথম সারিতে দেখতে চান। এসডিজি বাস্তবায়নের অগ্রগতিতেও বাংলাদেশকে সামনের কাতারে আশা করেন তিনি।

এ ছাড়া শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা রাখায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম বৃহৎ সেনা ও পুলিশ সদস্য প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসন্ন সাধারণ পরিষদে অনুষ্ঠিতব্য ‘সার্কেল অব লিডার’ বৈঠকে আমন্ত্রণ জানানো হবে বলেও উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব।

পররাষ্ট্র সচিব জাতিসংঘের মূল্যবোধ ও নীতিমালার প্রতি বাংলাদেশের অবিচল অঙ্গীকারের কথা উলে¬খ করে বলেন, উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষায় বাংলাদেশ জাতিসংঘ মহাসচিবের নেতৃত্বের প্রতি আস্থাশীল। এ ছাড়া আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মহাসচিবের অগ্রাধিকার প্রদানের প্রশংসা করেন তিনি।এর আগে, সকালে জাতিসংঘ সদর দফতরে ‘ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম’ এর উপর একটি হাই লেভেলে ডিবেটে বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন