News71.com
 Bangladesh
 20 Jun 17, 08:49 PM
 180           
 0
 20 Jun 17, 08:49 PM

আওয়ামীলীগ সরকারের পতন হলে হারানো নেতা-কর্মীদের ফিরে পাওয়া যাবে ।। খালেদা জিয়া  

আওয়ামীলীগ সরকারের পতন হলে হারানো নেতা-কর্মীদের ফিরে পাওয়া যাবে ।। খালেদা জিয়া   

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সরকারের পতন হলে গুম ও হারানো বিএনপির নেতা-কর্মীদের ফিরে পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার রাজধানীর গুলশান লেকশোর হোটেলে বিগত দিনে আন্দোলন সংগ্রামে খুন ও গুম হওয়া নেতা কর্মীদের স্বজনদেন সম্মানে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনায় তিনি মন্তব্য করেন। হোটেলের হল রুমে প্রবেশ করেই খুন ও গুম হওয়া নেতা-কর্মীদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারপারসন। এ সময় গুম-খুন হওয়া নেতা-ককর্মীদের অর্ধ শতাধিক ছেলে সন্তান ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া আরো বলেন,যাদেরকে হত্যা ও গুম করা হয়েছে তারা দলের জন্য খুবই দিবেদিত প্রাণ ছিলো। শক্ররা ভাবছে যে এই সকল নেতা-কর্মীদের হত্যা করতে পারলে বিএনপিকে ধ্বংস করা যাবে। এই জালিম সরকারের পতন হলে আমরা আমাদের সন্তানদের ফিরে পাবো। হারানো স্বজনরা ফিরে আসবে। তারা ঘরে ফিরতে পারবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন