News71.com
 Bangladesh
 20 Jun 17, 08:44 PM
 202           
 0
 20 Jun 17, 08:44 PM

জাজ মাল্টিমিডিয়া ভারতের একটি অঙ্গরাজ্যের ছবি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে ।। বাংলাদেশ শিল্পী সমিতি ও ১৬ সংগঠন  

জাজ মাল্টিমিডিয়া ভারতের একটি অঙ্গরাজ্যের ছবি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে ।। বাংলাদেশ শিল্পী সমিতি ও ১৬ সংগঠন   

বিনোদন ডেস্কঃ জাজ মাল্টিমিডিয়া যৌথ প্রযোজনা নয়,ভারতের একটি অঙ্গরাজ্যের ছবিকে এদেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পরিচালক ও শিল্পী সমিতি ও ১৬ সংগঠন। সেন্সর বোর্ডের সামনে দাবি দাওয়া সম্পর্কে বক্তব্য দেওয়াসহ নানা কর্মসূচি পালন শেষে আজ বিকেলে বিএফডিসিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে পরিচালক ও শিল্পী সমিতিসহ ১৬ সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। তার বক্তব্যে উঠে আসে যৌথ প্রযোজনা'র ছবি নবাব ও বস টু ছবির নানা ত্রুটি তুলে ধরেন।

বদিউল আলম খোকন বলেন,আমরা যৌথনীতিমালার বিপক্ষে নই। আমরাও চাই যৌথনীতিমালায় কাজ হোক। আমরা চাই যৌথনীতিমালা ব্যবহার করে যারা প্রতারণা করছে তাদের বিষয়ে কঠিন পদক্ষেপ নেওয়া হোক। তারা যৌথনীতিমালার নামে যৌথ প্রতারণা করবে তা এই বাংলাদেশে হতে দেবো না। এসময় বদিউল আলম খোকন যৌথনীতিমালা পড়ে শোনান সাংবাদিকদের এবং সেন্সরবোর্ডের প্রিভিউ কমিটি যে ফল জানিয়েছে সে বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। বদিউল আলম খোকন যৌথনীতিমালার বিষয়ে বলেন,এখানের আজিজ সাহেব আর কলকাতার জি ফিল্মসের চুক্তি হয়। যৌথ প্রযোজনার নীতিমালা অনুযায়ী অনুমতির বিষয়টি এক দেশের সাথে আরেকদেশের হবার কথা। অনুমোদনের বিষয়টি হবে ঢাকার সাথে দিল্লির। কিন্তু কলকাতা ভারতের একটা স্টেট,একটা স্টেটের সাথে কেন যৌথনীতিমালার ছবির চুক্তি হবে?

নবাব ছবির বিষয়ে ব্যখ্যা দিয়ে বলেন,নবাব ছবিও কোনো নিয়ম দেয় নাই। সরকারের অনুমতি ছাড়াই নবাব ছবিটির শুটিং করা হয়েছে। এছাড়াও কলকাতার স্থানীয় ছবি হিসেবে পরিচিত। সেভাবেই প্রচারিত হচ্ছে। নবাবের ক্ষেত্রে যৌথ প্রযোজনার নীতিমালা লংঘিত হয়েছে। বদিউল আলম খোকন বলেন,আপনাদের সব জানিয়ে দিলাম। এখন আপনারা দেখেন তারা কি করছে। শাকিব বলেছেন পুলিশবাহিনীকে নাকি ছবির মাধ্যমে হাইলাইট করেছে। কিন্তু এটা মিথ্যাচার। ওই ছবির মাধ্যমে ভারতের পুলিশবাহিনীকে বীর হিসেবে দেখানো হয়েছে। যে পুলিশ দেখানো হয়েছে সেখানে খাকি পোশাকের ভারতের পুলিশবাহিনীকে হাইলাইট করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন