News71.com
 Bangladesh
 20 Jun 17, 07:38 PM
 216           
 0
 20 Jun 17, 07:38 PM

মাগুরার শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাইল মুন্সি আর নেই।।  

মাগুরার শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাইল মুন্সি আর নেই।।   

নিউজ ডেস্কঃ মাগুরার শলিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী ইসরাইল হোসেন (৭০) গতকাল সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মাগুরা সদর হাসপাতালে ইন্তেকাল করেন । তার মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার এমপি,মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এ টি এম আব্দুল ওয়াহাব,সংরক্ষিত আসনের সংসদ সদস্য কামরুল লায়লা জলি, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এড. সাইফুজ্জামান শিখর,মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুণ্ডু,শালিখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার দে,জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান,জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা,শালিখা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. কুতুব উদ্দিনসহ বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করেছে। আজ মঙ্গলবার দুপুর ২টায় শালিখার আড়পাড়া আইডিয়াল হাই স্কুল মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,৫ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন